নান্দাইল পৌরসভার মেয়র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের চারিআনিপাড়া মহল্লা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজিজুল ইসলাম নান্দাইল পৌর বিএনপির (একাংশ) জ্যেষ্ঠ সহসভাপতি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের ভাষ্য, মেয়রের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ সে অনুসারে কাজ করেছে।

মেয়রের ঘনিষ্ঠ একটি সূত্রের অভিযোগ, পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পরই পুলিশ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করতে তৎ​পর হয়ে ওঠে । সব মামলাই রাজনৈতিক ঘটনা নিয়ে বলে তিনি জানান।
নামপ্রকাশ না করার শর্তে পৌরসভার দুটি ওয়ার্ডের আটজন বাসিন্দা বলেন, আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হিসেবে আজিজুল ইসলামকে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী বলে ধরা হচ্ছে।