নান্দাইলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালককে হত্যা করে তাঁর ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাওয়ারগাতী গ্রামের একটি পুকুর থেকে চালক মো. মোতালেব মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চরগোপীনাথপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোতালেব (৩৮) নান্দাইলের উকুন্দিপাড়া এলাকার আবুল হোসেনের মেয়েকে বিয়ে করে সেখানেই বাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ভাড়ায় ইজিবাইক চালাতেন।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ইজিবাইকের মালিক মো. মতিউর রহমান তাঁদের জানিয়েছেন, গত শনিবার সকালে মোতালেব ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আর না ফেরায় তিনি বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করছিলেন। লাশের শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন থাকায় পুলিশ ধারণা করছে ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার জন্য চালককে হত্যা করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্‌ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি স্পষ্ট হলে সে
অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।