নান্দাইলে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে আজ বুধবার রাতে মো. আসিফ পারভেজ (২০) নামের ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আসিফ উপজেলার সদর ইউনিয়নের ঝালুয়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। সে নান্দাইল উপজেলা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত আটটার দিকে নান্দাইল পৌরশহরের চ্লীপাশা মহল্লার অবসর সিনেমা হলের পাশের একটি আবাসিক এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায়। পরে সেখানে আসিফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মহল্লার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. নুরুজ্জামান জানান, আসিফের প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা​নো হয়েছে।
নান্দাইল পৌর মেয়র এ এফ এম আজিজুল হক আসিফের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান জানান, আসিফের মৃত্যুর খবর তিনি শুনেছেন।