নান্দাইলে তিনজনকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তিন ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দেওয়ার জেরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিরা হলেন মো. মোজাম্মেল (২৫), রহমত উল্লাহ (২২) ও মো. হাবিবুর রহমান (৪৫)। তাঁদের বাড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটিকান্দাপাড়া মহল্লায়
জানতে চাইলে হাবিবুর বলেন, গত মাসে পুলিশ তাঁদের মহল্লায় যায়। কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম-পরিচয় দিয়ে তাঁদের সন্ধান দিতে বলে। পরে তিনিসহ কয়েকজন মিলে রফিকুল, মাস্টার ও বাদল নামের তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেন। ওই তিনজন জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন। গত শনিবার পৌরশহর থেকে হাবিবুর বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে বাদল কয়েকজন সহযোগীসহ তাঁর পথরোধ করেন। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁকে রাস্তায় ফেলে রাখেন।