নান্দাইলে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে মারধর ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী গতকাল শুক্রবার তিনজনকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেছেন। পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এদিকে ওই গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ওই গৃহবধূ বলেন, বৃহস্পতিবার রাতে স্বামী ও সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে দরজা ভাঙার শব্দ পেয়ে তিনি জেগে ওঠেন। ঠিক তখনই তিন ব্যক্তি তাঁকে চেপে ধরে। তাঁকেসহ স্বামী ও ছেলেকে মারধর করে।