নান্দাইলে ধর্ষণের অভিযোগে দপ্তরির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মাদ্রাসার দপ্তরির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, জরুরি কাগজপত্র নিতে ৪ মে মাদ্রাসায় যাওয়ার পথে মাদ্রাসার দপ্তরি মো. ইকবালের (৩৫) সঙ্গে ওই ছাত্রীর দেখা হয়। ইকবাল সব কাগজ জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে তুলে ময়মনসিংহের দিকে নিয়ে যায়। এ সময় ছাত্রীটি কিছুক্ষণ চিৎকার করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। সন্ধ্যায় একটি বাড়িতে নিয়ে ইকবাল তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। ১৩ দিন ধরে নির্যাতনের পর ছাত্রীটি একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর ইকবাল তাঁকে নান্দাইল চৌরাস্তা এলাকার একটি মসজিদের পাশে দাঁড় করিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে কথা বলতে ইকবালের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।