নান্দাইলে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত বনগ্রাম এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে (৩২) উদ্ধার করা হয়েছে। ধর্ষণসহ ওই নারীর ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য অচেতন ওই নারীকে নান্দাইল থেকে ময়মনসিংহে নেওয়া হয়েছে।
উপজেলার খারুয়া ইউনিয়নের কিসমত বনগ্রাম এলাকার হীরা মিয়া (৪৫) বলেন, তিনি ফজরের নামাজের জন্য অজু করতে ঘর থেকে বেরিয়ে দেখেন বাড়ির কাছেই একটি জায়গায় ওই নারীকে ধর্ষণ করছে দুই যুবক। তিনি চিৎকার দিলে ধর্ষণকারী দুই যুবক পালিয়ে যায়। পরে কাছে গিয়ে দেখেন ওই নারী অচেতন অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে একটি ভ্যানগাড়িতে তুলে বনগ্রাম চৌরাস্তা বাজারে নেন।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, নির্যাতিতা নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর চেতনা ফেরার পর জিজ্ঞাসাবাদ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।