নাফ নদী থেকে এক লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের নাফ নদী থেকে গতকাল শনিবার ভোররাতে ভাসমান একটি ড্রাম থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল রাত আড়াইটার দিকে নদীর শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি নৌকাকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও দুই রাউন্ড গুলি চালায়। পরে তারা পালিয়ে যাওয়ার সময় একটি ড্রাম নদীতে ফেলে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়ে। ড্রামটি উদ্ধার করে সেখান থেকে পলিথিন মোড়ানো এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৪২ বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। এগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।