নাফ নদীতে বিজিবির সঙ্গে গুলিবিনিময়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে সন্দেহভাজন মাদক পাচারকারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিবিনিময় হয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে।

গতকাল বুধবার রাতে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

বিজিবি ও হাসপাতাল সূত্রের ভাষ্য, গত রাতে নাফ নদীতে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় হয়। এতে এক নারী নিহত হন। আহত হন চারজন। তাঁদের মধ্য দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় ইয়াবা উদ্ধার করা হয়েছে।