নারায়ণগঞ্জ নগর বিএনপির নেতা কামাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, সকাল সাড়ে সাতটার দিকে এম সার্কাস এলাকায় কয়েকজন শ্রমিক নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন কামাল। এ সময় পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
পুলিশ জানায়, কামালের বিরুদ্ধে যানবাহন ভাঙচুর, গাড়ি পোড়ানো, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে হওয়া মামলাসহ তিন-চারটি মামলা রয়েছে।