নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাওলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশরাফুর ইসলাম, মোহাম্মদ আলী ও মাসুদ রানা। তাঁদের বাড়ি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছমপুর গ্রামে। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।
আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাপাতি ও আটটি রামদা উদ্ধার করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।