নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে ভূঁইগড় হাকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানের ভাষ্য, ৪-৫ জন দুর্বৃত্ত অটোরিকশা ছিনিয়ে নিতে দেলোয়ারকে কুপিয়ে আহত করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেলোয়ারের বাড়ি ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায়। তাঁর লাশ ময়না তদন্তের জন্য জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।