নারায়ণগঞ্জে গাঁজা-ফেনসিডিলসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার একটি বাড়ি থেকে ৬০ কেজি গাঁজা ও ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা উত্তর) একটি দল।
আজ সোমবার সকালে চালানো এই অভিযানে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন রূপচাঁন (৪০), শাহীন মোল্লা (২৭) , হযরত আলী (২৯) ও শাহিনা আক্তার (২৬)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা উত্তর) মঞ্জুরুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে সানারপাড়ের রূপচাঁনের বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় ওই বাড়ি থেকে ৬০ কেজি গাঁজা ও ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপচাঁন, শাহীন মোল্লা, হযরত আলী ও শাহিনা আক্তারকে আটক করা হয়।

মঞ্জুরুল ইসলামের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।