নারায়ণগঞ্জে দুটি লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক শিশুর ও বন্দর উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার একটি ডোবা থেকে মাসুম (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মাসুম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার সেলিম মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বন্দরের বাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। লাশের গায়ে গোলাপি গেঞ্জি ও পরনে কালো প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।