নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া সাতটার দিকে খানপুর হাসপাতাল রোড এলাকায় অবরোধের সমর্থনে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।