নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকা থেকে রবিউল হোসেন (১৮) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল একজন পোশাকশ্রমিক বলে পুলিশ জানিয়েছে।

আজ রোববার দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিউল শহরের চাঁদমারী মাউরাপট্টি এলাকার নয়ন মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের ভাষ্য, দুবৃ‌র্ত্তরা অন্য কোথাও রবিউলকে হত্যা করে। পরে তাঁর লাশ উত্তর চাষাঢ়ার একটি জঙ্গলে ফেলে রেখে গেছে। কী কারণে রবিউলকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। রবিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।