নারায়ণগঞ্জে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চারার গোপ এলাকায় আজ বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের চারার গোপ এলাকায় নারায়ণগঞ্জ-চিটাগাংরোড চলাচলকারী বন্ধু পরিবহনের একটি বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এরই মধ্যে আগুনে বাসটি পুড়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।