নারায়ণগঞ্জে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক মেহেদী হাসান জানান, সকালে ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গ্লোরি পরিবহনের একটি বাসে যাত্রীবেশে দৃর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়। আগুনে বাসটির পেছনের আটটি সিট পুড়ে যায়। পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। আগুন দেখে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।