নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, রাত সাড়ে নয়টার দিকে বিজিবির একটি টহল গাড়ি বিএনপির কার্যালয় অতিক্রম করে। এর পরপরই কার্যালয় থেকে ১৫ গজ দুরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
ওসি আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপি কার্যালয়ের নিরাপত্তাকর্মী রাসেল, এবং বিএনপি সমর্থক লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।