নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জালাল আহম্মেদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে ফতুল্লার পাগলা নয়মাটি এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার দাবি, নিহত জালাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ওই বাড়িতে পালক মা আলীমুন নেছা ও ভাই শরিফুলের সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকে তাঁর পালক মা ও ভাই পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, তাঁরা জালালকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন।
পুলিশ আরও জানায়, আজ সকালে প্রতিবেশীরা ওই বাড়ির টিউবওয়েলের পাশে রক্তমাখা ওড়না দেখতে পায়। এ সময় তারা ঘর তালাবন্ধ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।