নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যা মামলায় তরুণের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার শিশু ইমন হত্যা মামলায় মো. আলী ওরফে বাবু (১৮) নামের এক তরুণকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০১ ধারায় তাঁকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত দায়রা জজ মিয়াজী সহিদুল আলম চৌধুরী ওই রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফজলুর রহমান। দণ্ডাদেশ পাওয়া মো. আলী পলাতক রয়েছেন।
ফজলুর রহমান জানান, ২০০৭ সালের ১২ ডিসেম্বর শহরের দেওভোগ এলাকার ইসমাইলের ছেলে ইমন (৮) নিখোঁজ হয়। পরদিন মুসলিম নগর কসাইবাড়ীর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তী সময় মামলার আসামি মো. আলী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সুমনা নামের এক মেয়ের সঙ্গে ইমনের বড় ভাই সুমনের প্রেম ছিল। ওই মেয়েকে মো. আলীও পছন্দ করতেন। এ নিয়ে বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে ইমনকে শ্বাসরোধে হত্যা করেন মো. আলী।