নারায়ণগঞ্জে অস্ত্র ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরে শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাস্টার দেলোয়ার হোসেন ওরফে দেলু বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় একটি পিস্তল ও ১ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ আনিস নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির ওসি মাহমুদুল ইসলাম এ কথা জানিয়েছেন।
ওসি মাহমুদুল বলেন, দেলু বাহিনীর সদস্যদের খোঁজে শনিবার রাতে শহরের তল্লা এলাকায় ডিবি-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ডিবি-পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতসর্দার মাস্টার দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন।