নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র্যা ব। শনিবার রাত একটার দিকে র্যা ব-১১-এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যা ব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার দিবাগত রাতে তারা গোপন সংবাদ পায়, আমলাপাড়া এলাকার আল আমিনের বাড়ির সামনে এক দল সন্ত্রাসী সমবেত হয়েছে। পরে তারা সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে এবং পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় জিডি করা হয়েছে।