নারায়ণগঞ্জে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকমল মিয়া নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ভাতিজার বঁটির কোপে তিনি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকমল মিয়া (২৭) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার মৃত বলাই মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তছলিম উদ্দিন বলেন, সুমনসহ তাঁর পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছেন। এ ঘটনায় নিহত আকমলের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।