প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা তোফায়েল হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এই মিছিল করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তোফায়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গতকাল ফিরে এলে এই মিছিল বের করা হয়। এতে তিন-চার হাজার মানুষ অংশ নেয়। মিছিলটি সানারপাড় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রওশন আরা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
শাহজালাল সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা।