নারায়ণগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে একটি পুকুর থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ হাজীপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ বিকেলে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।