নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, চার বছর আগে ওই তরুণের সঙ্গে ধর্ষণের শিকার কলেজছাত্রীর সম্পর্ক হয়। মঙ্গলবার সকালে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি বাসায় নিয়ে যান তরুণ। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করা হয়। এ বিষয়ে বাড়াবাড়ি করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও ভয় দেখান ওই তরুণ।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ওই তরুণকে গতকাল বুধবার আদালতে তোলা হয়।