নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনার প্রধান সন্দেহভাজন শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে জাফর আহম্মেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ধারণা, ভারতে গ্রেপ্তার সাজিদই নারায়ণগঞ্জের ফরাজীকান্দার মাসুম।
জাফরকে (২৮) গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার রাতে ফরাজীকান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।