নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কফু মিয়া (৬০) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কাশিপুর ইউনিয়নের হাটখোলা এলাকার বাটার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার একটি বাড়িতে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, কফু মিয়া প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন। সকালে ওই বাড়ির লোকজন কফু মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মুসলিম নগর এলাকার রহিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাড়ি ফতুল্লার আলীগঞ্জ এলাকার পূর্বপাড়া এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।