নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ অজ্ঞাত হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন জঙ্গির মরদেহগুলো নিয়ে যাওয়া হয়।

নিহত তিন জঙ্গির মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আলমগীর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, অজ্ঞাত তিন জঙ্গির লাশ কেউ নিতে না আসায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় এক অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। কেউ লাশ নিতে না আসায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।