নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আজ বুধবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহত ওই দুজন সন্ত্রাসী বলে পুলিশ দাবি করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী কিলার মোক্তার ও তাঁর দেহরক্ষী মানিক সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকায় সন্ধ্যা সাতটার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ওই বন্দুকযুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন সদস্য আহত হন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী বা নিহত ওই দুজনের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।