নারায়ণগঞ্জে বাজারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোমবাড়িয়া বাজারে গতকাল ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে।
বাজারের নৈশপ্রহরী হায়দার আলী জানান, মুখোশ পরা ১০-১২ জন ডাকাত ট্রাক নিয়ে বাজারে এসে অস্ত্রের মুখে তাঁকে বেঁধে জেনারেটর ব্যবসায়ী তাজুল ইসলামের মোটরসাইকেল রাস্তার পাশ থেকে ট্রাকে তোলে। পরে তারা তাওলাদ হোসেনের দোকান থেকে রেফ্রিজারেটর নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর মোহাম্মদ আলীর স্বর্ণের দোকানের দরজা ভাঙে। সেখানে সিন্দুক ভাঙার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে ডাকাতেরা ট্রাক নিয়ে পালায়।