নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরের দক্ষিণ প্রান্তে শহীদনগর এলাকায় গতকাল বুধবার দুপুরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে দেড় শ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ‘ধর্ষককে’ (৪০) আটক করে পুলিশে দিয়েছে।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তানিয়া আফসার বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
সদর মডেল থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী ধর্ষককে আটকে রেখে থানায় খবর দিলে আমরা গিয়ে তাঁকে আটক করি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
এলাকাবাসী তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ করে।
ধর্ষণের শিকার ওই শিশুর মা বলেন, তাঁরা শহীদনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।