নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকায় নাদিয়া (৬) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে গলায় ফিতা প্যাঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নাদিয়া পশ্চিম কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার আলতাফ হোসেন। এ ঘটনায় আজিজ (২০) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নাদিয়ার লাশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার মা-বাবাকে খবর দেন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ রাতে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নাদিয়ার মা শাহনাজ বলেন, বুধবার দুপুরে পাশের বাড়ি থেকে কাপড় আনতে গিয়ে নাদিয়া নিখোঁজ হয়।