নারায়ণগঞ্জে ২৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে ২৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন বিক্রির দায়ে অঞ্জন সাহা নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

নাহিদা বারিক বলেন, শহরের বিভিন্ন বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন বিক্রি হচ্ছে। এ কারণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে পলিথিনগুলো জব্দ করে। উদ্ধার করা পলিথিনের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।