নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে জেএমবির তিন সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী সদস্যসহ তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১১। তাঁদের কাছ থেকে উসকানিমূলক বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অভিযান চালিয়ে জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হবে। তাঁদের কাছ থেকে উগ্রবাদী বই ও প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করা হয়।