নারায়ণগেঞ্জ গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় মোসাম্মৎ বেগম (৩৬) নামের এক গৃহবধূকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রিকশাচালক সাইফুল পলাতক আছেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে সাইফুল ইসলাম পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।