নারী ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরজাহান বেগমের ওপর হামলার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার আসামি নাহিদ আলীকে উপজেলার টিকরি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
বেলা দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে নাহিদকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। এ সময় এক ব্রিফিংয়ে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, বেশ কিছুদিন ধরে র্যাবের গোয়েন্দা সদস্যরা নাহিদের গতিবিধি খেয়াল রাখেন। পরে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ জানুয়ারি শিবগঞ্জ থেকে ফেরার পথে মোবারকপুরের কলাবাড়ী এলাকায় বাস থেকে নামিয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক নূরজাহানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।