নারী ও যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর এলাকা থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত শুক্রবার রাতে টঙ্গিবাড়ী উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ পাওয়া যায়।
শ্রীনগর থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় এতিমখানার পাশে ভুট্টা খেতের মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর শরীরে কোনো পোশাক ছিল না।
শ্রীনগর থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় হত্যা মামলা করা হয়েছে।
শুক্রবার রাতে টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী হিমাগারের সড়কের পাশের খাদ থেকে এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই রাতেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে এলাকার কবরস্থানে দাফন করা হয়।