নারী ও শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের টাঙ্গন নদ থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক নারী (২৬) ও এক শিশুর (দেড় বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রনগাঁও ইউনিয়নের সাদামহল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদে গতকাল সকাল আটটার দিকে এলাকার জেলেরা মাছ ধরতে গেলে তাঁরা পানিতে ওই নারী ও শিশুর লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার ওসি মো. হাবিবুল হক প্রধান বলেন, স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও শিশুর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।