নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়া থানার নারী ব্যারাক থেকে ছাবিনা নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মহসিনুল কাদির বলেন, সকাল ১০টায় কর্মস্থলে এসে দৈনন্দিন কাজকর্ম করেন ছাবিনা। এরপর তিনি ব্যারাকে ফিরে যান। বেলা দুইটার মধ্যে কোনো একসময় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।