নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘী এলাকা থেকে গত শনিবার রাতে ৫০ লিটার চোলাই মদসহ লাকিউ মারমা (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি লামা উপজেলার ইয়াংছা ইউনিয়নের বড়বাজার এলাকার আবাং মারমার স্ত্রী। চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাফর উল্লাহ বলেন, কক্সবাজারে চোলাই মদ পাচারের খবর পেয়ে হাঁসেরদিঘী এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে লাকিউকে ৫০ লিটার মদসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।