নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ব্যবসার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘলিয়া পশ্চিম পাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে র্যা ব সদস্যরা শারমিন আক্তার ওরফে সীমা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি ওই গ্রামের মো. সায়বর খানের স্ত্রী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ র্যা ব-১২ কোম্পানি অধিনায়ক হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।