নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সাত কেজি গাঁজাসহ ছকিনা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে উপজেলার সীমান্তবর্তী জুম্মারপাড় এলাকা থেকে গতকাল সকাল নয়টার দিকে ছকিনাকে গ্রেপ্তার করা হয়। ছকিনার বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোঠাল এলাকায়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, পুলিশ বাদী হয়ে ছকিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকালই একটি মামলা দায়ের করেছে।