প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার সেনাপুর ইউনিয়নের বড়বাংরাইল গ্রামে পাঁচটি গাঁজাগাছসহ জুলেখা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপারে সালথা থানায় মাদক আইনে মামলা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বলেন, গতকাল বুধবার দুপুরে ওই গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে পাশের উঠানে লাগানো প্রায় ১৫ ফুট উচ্চতার পাঁচটি গাঁজাগাছ উদ্ধার ও রফিকুলের স্ত্রী জুলেখা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় রফিকুল ইসলাম বাড়িতে ছিলেন না। সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।