নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গত বৃহস্পতিবার রওশন আরা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রওশন উপজেলা শহরের চিকনমাটি ধনীপাড়া গ্রামের মৃত সফিকুল ইসলামের স্ত্রী। থানার ওসি আহমেদ রাজিউর রহমান বলেন, মাদক ব্যবসার অভিযোগে বৃহস্পতিবার রাতে রওশন আরাকে তাঁর বাবার বাড়ি উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের কলেজপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১১টি ইয়াবা বড়ি ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।