নারী ছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের সোনার চেইন ছিনতাইয়ের মামলায় দুই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইয়াছমিন আক্তার ও সুমি আক্তার। গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নগরের শাহ আমানত সেতু এলাকায় সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন নগরের কোতোয়ালি থানার পুলিশ কনস্টেবল টুম্পা নাগ। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে এসে দুই নারী টুম্পার গলা থেকে সোনার চেইন নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে দুই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে ছয় মাস ধরে নগরে তাঁরা ছিনতাই করে আসছেন।