নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশের সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে দেশব্যাপী সমাবেশ করবে পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় এই সমাবেশ হবে।পুলিশ জানিয়েছে, ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় একযোগে সমাবেশ হবে। প্রতিটি সমাবেশ সম্প্রচার করা হবে বিটের ফেসবুক পেজে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনেই দেশের সব বিটে একযোগে একই সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ হবে।

আরও পড়ুন

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিটি থানার বিট পুলিশিং ইউনিট তাদের মতো করে এলাকায় সমাবেশ করবে।

আরও পড়ুন