নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া এলাকায় স্বামীর ছুরির আঘাতে ইয়াছমিন ফাতেমা (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, রাতে স্বামী বশির আহমদ ঘরে বসে মাদক সেবন করতে চাইলে তাতে স্ত্রী বাধা দেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে স্বামী বশির আহমদ ইয়াছমিন ফাতেমাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে ফাতেমার মৃত্যু হয়।