নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নিউ টাউন এলাকায় সড়ক পার হওয়ার সময় মাফিয়া বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। গত রোববার রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে। মাফিয়া উপজেলার গঙ্গানগর গ্রামের সরু মিয়ার স্ত্রী। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, একটি দ্রুতগামী ট্রাক মাফিয়াকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।